নূরে আলম খান
চাঁদপুর পৌর মেয়র নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝির ধানের শীষ মার্কার সমর্থনে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাবুরহাট বাজারে হাজি কমিউনিটি সেন্টারের হলরুমে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
১৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মহাসিন মজুমদার লিটনের পরিচালনায় ও বিএনপি নেতা মানিক মালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ১৪নং ওয়ার্ড নির্বাচনী প্রধান সমন্বয়ক দেওয়ান মোহাম্মদ সফিকউজ্জামান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম ফজলুল হক সেলিম, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকপুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী গাজী, চাঁদপুর পৌর বিএনপি নেতা শেখ সালমান, মৈশাদী ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ অলি পাটোয়ারী, আশিকাটি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোনায়েম খান, ডাক্তার শফিকুর রহমান, সিরাজ প্রধানীয়া, পৌর বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন খান, ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফয়সাল মালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি তার বক্তব্য বলেন, চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ মার্কায় উপস্থিত জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
অন্যান্য বক্তারা বলেন, চাঁদপুর জেলা বিএনপির ঘাঁটি। এই বিএনপির ঘাটির মধ্যে বাবুরহাট পৌর ১৪নং ওয়ার্ড অন্যতম। আগের মতো আপনারা বিএনপির কর্মী সর্মথকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনবেন এবং ভোট দিতে উৎসাহিত করবেন। কর্মীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, ভোট গণনা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র পাহাড়া দিবেন।
নির্বাচনীয় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ আ. মান্নান মাল, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা শামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সহ-সভাপতি আবু হানিফ কাকন, ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল মাল, পৌর বিএনপি নেতা শহীদ ঢালী, জহিরুল ইসলাম জিন্টু মাল, জসিম মাল, গিয়াস উদ্দিন পাটোয়ারী, যুবনেতা করিম হাওলাদার, মহসিন খান, ছাত্রনেতা সোহাগ খান, সাদ্দাম গাজীসহ ১৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২০ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বাবুরহাটে আক্তার মাঝির সমর্থনে নির্বাচনী আলোচনা সভা
