
প্রধান অতিথি শিক্ষামন্ত্রী, উদ্বোধক আইজিপি, সম্মানিত অতিথি ফজলুল হক মিঞা, সভাপতি শহীদ উল্লা মাস্টার
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের দশ যুগপূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উৎসবের পর্দা নামছে আজ শনিবার। গতকাল শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হয়।
আজ সমাপনী দিনের কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ৮টায় রেজিস্ট্রেশনভুক্ত প্রাক্তন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান, সকাল সাড়ে ৮টায় সকালের আপ্যায়ন, ৯টায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, পৌনে ১০টায় আলোচনা সভা, বেলা ১১টায় স্মৃতিচারণ, দুপুর ২টায় স্মৃতিচারণ, বিকেল ৪টায় বিনোদনমূলক ক্রীড়ানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় র্যাফেল ড্র, সন্ধ্যা সাড়ে ৭টায় বর্ণিল আতশবাজি, রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি আজ সকাল ১০টায় উৎসবে যোগদান করবেন। উদ্বোধক বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও পুলিশের বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি আজ দুপুরে উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি এবং প্রাক্তন কৃতী শিক্ষক ও শিক্ষার্থী মো. শহীদ উল্লাহ মাস্টার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রাক্তন কৃতী শিক্ষার্থী এ কে এম ফজলুল হক মিঞা, পুলিশ সুপার মো. মাহবুবুবর রহমান পিপিএম (বার), জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন সিস্টেমের এমডি ও প্রাক্তন কৃতী শিক্ষার্থী প্রকৌশলী এহছানুল হক পাটওয়ারী, প্রাক্তন কৃতী শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিক উল্যা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান, প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও শিল্পপতি কাজী রুহুল আমিন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মনোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সেলিম আহমেদ।
আজ শনিবার সন্ধ্যায় শুরু হয়ে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই উৎসবের পর্দা নামবে। আজ সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, কোনাল, ঐশি, সজল ও সাগর। আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বর্ণিল আতশবাজি।
উৎসবে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রাক্তন কৃতী শিক্ষার্থী মো. মোশারেফ হোসেন।
