বালিয়া ৭নং ওয়ার্ড নবনির্বাচিত মেম্বারের দাফন সম্পন্ন

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার ও সাবেক ৫ বারের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. মুরাদ মিজি (৭৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজিউন)।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুরাদ মিজি তালা প্রতিক নিয়ে বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। ঐদিন সন্ধ্যা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসা অবস্থায় গত শুক্রবার সন্ধ্যা ৭টায় মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় তার নিজ বাড়ির মসজিদ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় অংশ নেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল্যা পাটওয়ারী, বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম মিয়াজী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফেজ ঢালী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. জাকির বহরদার, সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান শেখ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেন মিয়াজী, সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম মাসুদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জিল খান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন নবীর, যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার, দূর্গাদী বাজার কমিটির সভাপতি হাজী রফিকুল ইসলাম মিয়াজীসহ তার সহকর্মী, রাজনৈতিক, শিক্ষক, দূর্গাদী বাজার ব্যবসায়ী, ইউনিয়ন পরিষদের সব কর্মকর্তা ও ইউপি সদস্য, সুধীজন, এলাকার স্থানীয় মুসল্লিরা।
উল্লেখ্য, মো. মুরাদ মিজি দুই-দুইবার নির্বাচনে হার মেনে তৃতীয়বারে মেম্বার নির্বাচিত হন এবং তিনি একজন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন।

১৪ নভেম্বর, ২০২১।