প্রেস বিজ্ঞপ্তি
গত ২০ জুন স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ব্যাটারীচালিত রিক্সা-ভ্যানগাড়ী ও ইজিবাইক চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন/বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই আমরা শ্রমজীবি মেহনতী মানুষ, সারাদিন রিক্সা-ভ্যানগাড়ী ও ইজিবাইক চালানোর মাধ্যমে যাত্রী হিসেবে ছাত্র, শ্রমিক, রোগী, যাত্রী ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বাজার থেকে বিভিন্ন ক্রেতাদের বিভিন্ন মালামাল পরিবহনের মাধ্যমে সেবা করে আয় রোজগার করে- তা দিয়ে সংসারের ব্যয় ভার নির্বাহ করে ছেলে-মেয়েদের লেখাপড়া, অসুখ-বিসুখ হলে বাবা-মাসহ সবার চিকিৎসা ব্যবস্থা করাসহ সংসারের যাবতীয় ব্যয় এমনকি কিস্তির টাকাও পরিশো করে থাকি। অন্যদিকে মহামারী করোনায় দেশে লকডাউনের কারণে স্কুল-কলেজ/অফিস-আদালত/ ব্যবসা প্রতিষ্ঠান-বিপণীবাগগুলো বন্ধ থাকায় আমাদের আয় রোজী কমে গেছে।
অন্যদিকে চাল, ডাল, তল, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মহাসংকটের মধ্যে পড়েছি। অথচ মরার ওপর খাড়ার গার মতো স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী ৫০ লাখ শ্রমিকের রিক্সা-ব্যাটারী রিক্সা-ইজিবাইকে যাত্রী চলাচল বন্ধের ঘোষণার প্রতিবাদে রোববার (২৭ জুন) সকাল ১০টায় নতুন বাজার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে অনেক পুলিশ বাঁধা দেয়।
পুলিশের এই কর্মকান্ডে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারীচালিত রিক্সা চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার করা না হলে আগামি দিনে দেশব্যাপী বৃহত্তর কঠোর কঠিন আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, বাসদ নেতা দিপালী রানী দাস, হারুনুর রশিদ, শ্রমিক ফ্রন্ট নেতা আবু তাহের বন্দুকসি, সমর চন্দ্র দাস, কামাল শেখ, জাফর গাজী, রফিক মুন্সী, মিন্টু গাজী, রিপন মজুমদার, দুলাল গাজী, মিজান, জসিম প্রমুখ।
২৮ জুন, ২০২১।
