স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি কামনায় দোয়া ও আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলে আয়োজনে বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মোনাজাত এবং শহরের মিশন রোড এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. খোরশেদ আলম হাওলাদার, সাধারণ-সম্পাদক মো. রুবেল হাওলাদার (ছিডু), যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন সুমন গাজী, দপ্তর সম্পাদক মো. তুহিন গাজী, সাংগঠনিক সম্পাদক মো. বাদল গাজী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জামসেদ ছৈয়াল, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সফিক গাজী, চাঁদপুর মহিলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য রাজিয়া সুলতানা, রানু বেগম, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
২৪ জুন, ২০২১।
