সজীব খান
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর বড় হাজরা বাড়ির দক্ষিণ পাশের সড়কের কালভার্ট না থাকার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এতে করে আশপাশের মানুষসহ দূর-দূরান্ত থেকে আসা পথচারীদের যাতায়াতের মারাত্মক ব্যাঘাত ঘটে। দীর্ঘদিন যাবৎ সড়কটিতে কালভার্ট না থাকার কারণে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, এ সড়ক দিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদের যাতায়াতের একমাত্র পথ। এ পথ দিয়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শত-শত শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া চাঁদপুর সরকারি কলেজে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এ সড়কটি।
চাঁদপুর শহর থেকে মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার দূরে এ সড়কটি। তাই জীবিকার টানে এ সড়ক দিয়ে লালপুরসহ আশপাশের মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। আর এসব মানুষ প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যাতায়াত করছে। প্রতিনিয়ত কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। কালভার্টটি না থাকার কারণে সড়কটি দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে এখানকার মানুষের জীবনযাত্রা যেন থেমে আছে।
কালভার্টটি দ্রুত নির্মাণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বিষ্ণুপুরে কালভার্র্ট না থাকায় জনদুর্ভোগ চরমে
