বিষ্ণুপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খেরুদিয়া বকাউল বাড়ি মসজিদে গত শনিবার (১ মে) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাতের আগে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী। মোনাজাত পরিচালনা করেন খেরুদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. আলহাজ হোসাইন আহমেদ।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান ঢালী, যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার আহমেদ শিশু, কামরুজ্জামান হাসানাত, মো. খোকন মিজি, শামসুল আলম সূর্য, শামসুল আরেফিন, অলি আহমেদ চৌধুরি, আবু সাইব বিন লিটন, সদস্য মোহাম্মদ জিকু, মোহাম্মদ ওসমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ কাইয়ুম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন বকাউল, যুবনেতা হারুন খান, সুজন প্রধানিয়া, বিল্লাল হাওলাদার, মোস্তফা গাজী, ফারুক হোসেন বকাউল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন মিজি, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফ মৃধা, হানিফ আহমেদ বকাউল, ছাত্রনেতা মোহাম্মদ আলীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

৪ মে, ২০২১।