স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় বালুধুম উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাইউম মোল্লার চেম্বারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আক্তার বকাউলের সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কে এম নজরুল ইসলাম খান নজু।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি বিদেশে নিয়ে সুচিকিৎসা, তারুণ্যের অহংকার আগামির রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে জনগণের ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলকে আগামি দিনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ড যুবদল এমনভাবে গঠন করতে হবে যেন আগামি স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোট পাহারা দিতে পারে এমন নেতা কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।
বক্তারা আরো বলেন, চাঁদপুর-হাইমচর মাটি ও মানুষের নেতা, চাঁদপুর জেলা বিএনপি’র আহবায়ক, বিএনপির নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে জেলা যুবদল যেমন সুসংগঠিত আছে তেমনি বিষ্ণুপুর ইউনিয়ন যুবদল ও সুসংগঠিত হতে হবে।
পরিচিতি ও সাধারণ সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাড. মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দীন মাতাব্বর, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম বাবলু, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান টিটু, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন বেপারী, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, শাওন প্রধানিয়া, তাজুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন মুন্সী, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরীফ মৃধা, চাঁদপুর পৌর যুবদলের সদস্য হান্নান বেপারী, সাইফুল মাল, হাবিব মুন্সি, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী বেপারী, বিএনপি নেতা আলমগীর হোসেন মিথিলা, নূরে আলম জিকু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান আজাদ, ফয়সাল হাজরা, ইকবাল বেপারী, মোস্তফা গাজী, মহসিন প্রধানীয়া, সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম, যুবনেতা সবুজ প্রধানিয়া, বিল্লাল হাওলাদার, সুজন প্রধানিয়া, ছাত্র নেতা সাগর হোসেনসহ বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩০ জানুয়ারি, ২০২২।
