
ভোরের চোখ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বৃহস্পতিবার। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো- ‘অতীতকে জানব, আগামীকে গড়ব’। এবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হবে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো সরকারি ও বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও এ দিবসটি পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে বাণী দিয়েছেন। বাণীতে তারা দিবসটি উপলক্ষে নেওয়া সার্বিক কর্মসূচির সাফল্য কামনা করেন।
ভোরের চোখ২৪/আরজে
