মতলবের মনির হোসেন পাঠান সওজের প্রধান প্রকৌশলী

মতলব দক্ষিণ ব্যুরো
মতলবের কৃতী সন্তান ও মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র মনির হোসেন পাঠান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে পদায়িত হয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। তিনি আগামি ১২ ফেব্রুয়ারি প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করবেন।
জানা যায়, বাংলাদেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ২০১৭ সালে সরকার জাতীয় শুদ্ধাচার নাতিমালা প্রণয়ন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অন্তর্ভূক্ত শুদ্ধাচার চর্চার জন্য তাকে ২০১৯-২০২০ বছরে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী’ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
মনির হোসেন পাঠান মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ পাঠানের বড় ছেলে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে মনির সবার বড়। তিনি ১৯৭৮ সালে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে (বোর্ড স্ট্যান্ড) এসএসসি পাস করেন। ১৯৮০ সালে ঢাকা কলেজ এইচএসসি ও ১৯৮৬ ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে। পরে ১৯৮৭ সালে সহকারী প্রকৌশলী হিসেবে কুমিল্লায় যোগদান করেন।
সওজের নতুন প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান মহান আল্লাহতায়ালার কাছে শোকরিয়া আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

০৯ ফেব্রুয়ারি, ২০২২।