মতলবে ইসলামী ব্যাংকের মাসব্যাপী ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন


মতলব দক্ষিণ ব্যুরো
ইসলামী ব্যাংক মতলব বাজার শাখার আয়োজনে ‘ডিজিটাল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস-২০২০’ এর মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার সকালে ক্যাম্পেইনের অংশ হিসেবে শাখার প্রাঙ্গণ ও শাখার বাইরে টীমভিত্তিক ক্যাম্পেইনের উদ্বোধন করেন শাখা প্রধান মো. দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, মতলব কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মো. শওকত আলী, শাখার ম্যানেজার অপারেশন মো. শহীদুল ইসলামসহ শাখার অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ।
ক্যাম্পেইনের মাধ্যমে ইসলামী ব্যাংকের সকল প্রকার গ্রাহকদের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিস সমূহের নাম পরিচয় করিয়ে দিয়ে সেগুলোর বৈশিষ্ট্য ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী এ ক্যাম্পেইনের শুরু হয়। ক্যাম্পেইনে আইবিবিএল ই-পে, ডুয়েল কারেনসি ডেভিট, প্লাটিনাম কার্ড, ভার্চ্যুয়াল কার্ড, বিসনেস প্রি-পেইড কার্ড, রেমিট্যান্স কার্ড, ডেভিট কার্ড, ক্রেডিট কার্ড, হজ্ব ও ওমরা কার্ড, এসএমএস ব্যাংকিং, আই ব্যাংকিং ও আই স্মার্ট ব্যাংকিং, ফোন ব্যাংকিং, আইবিআর, এটিএম, সিআরএম, ক্যাশ বাই পোর্ট, সিডিএম, মার্চেন্ট পচ, বাঞ্চ পচ, এজেন্ট পচ, কিউআর কোড মার্চেন্ট, গ্রীন পিন, সেল ফিন, এম ক্যাশ, কল সেন্টার ইত্যাদি ব্যাংকিং সেবা গ্রহণের জন্য আহ্বান করা হয়।