মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামে রোববার দুপুর দেড়টায় সানজিদা আক্তার নামের ৫ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ওই শিশু উপজেলার মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকার সাখাওয়াত বকাউলের মেয়ে। রোববার (১২ জুলাই) সকালে দাদীর সঙ্গে সে মতলবের বাড়িতে বেড়াতে আসে।
পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ওইদিন দুপুর দেড়টায় বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর দুুুুপুর দেড়টায় পরিবারের লোকেরা ওই পুকুরের পানিতে শিশুটির ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
১৩ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে পানিতে ডুবে নাতনীর মৃত্যু
Post navigation
