মতলবে মেয়র ও কাউন্সিলর পদে ৬৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

 

মাহফুজ মল্লিক
মতলব পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকৃত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীদের যাচাই বাছাই বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চাঁদপুর নির্বাচন অফিসে অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মতলব পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং প্রস্তাব ও সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল আহম্মেদ। এই সময় মতলব দক্ষিণ উপজেলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবু জাহের ভুয়া উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত সব কাগজপত্র পর্যালোচনা ও যাচাই-বাছাইতে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মতলব পৌরসভার বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন, বিএনপি মনোনীত মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, জাতীয় পার্টি মনোনীত ডিএম আলাউদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. সফিকুল ইসলাম বৈধ ঘোষণা করা হয়।
সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩নং ওয়ার্ডের দিনারা আক্তার বিপ্লবী (বর্তমান কাউন্সিলর) ও মরিয়ম ইসলাম, রেহেনা আক্তার রানু, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে জোহরা খাতুন (বর্তমান কাউন্সিলর) ও মাকসুদা, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাজেদা বেগম (বর্তমান কাউন্সিলর), মাইরিন সুলতানা ও হাজেরা আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সাধারণ ১নং ওয়ার্ডে মো. আবুল বাসার পারভেজ মিয়াজী (বর্তমান কাউন্সিলর), মো. শাহ গিয়াস, মো. পারভেজ দেওয়ান, মো. মাহফুজুর রহমান, মো. বাদল ফরাজী, সাফায়েত আহমেদ, সফিকুল ইসলাম মানিক ও মো. মেহেদী হাসান, ২নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন পাটোয়ারী (বর্তমান কাউন্সিলর), মো. রেজাউল করিম পাটোয়ারী, মো. মজিবুর রহমান মন্টু, মো. লিয়াকত আলী সরকার, মো. শাহ পরান, মো. হানিফ বকাউল ও মো. আবু হানিফ, ৩নং ওয়োর্ডে কিশোর কুমার ঘোষ (বর্তমান কাউন্সিলর), মো. সারওয়ার হোসেন (লিখন), মো. মোস্তফা কামাল রনি ও মো. আল আমিন, ৪নং ওয়ার্ডে ওয়াহিদুজ্জামান মৃধা (বর্তমান কাউন্সিলর), মো. ফেরদাউস আলম, মো. আনিসুর রহমান আনু ও মো. মিজানুর রহমান পাটোয়ারী, ৫নং ওয়ার্ডে মো. ওয়াজ উদ্দিন প্রধান (বর্তমান কাউন্সিলর), মো. হেলাল উদ্দিন, মোহাম্মদ ফারুক কাজী, মো. সালাউদ্দিন প্রধান, মুক্তিযোদ্ধা সরকার মো. নাসির উদ্দিন ও বাছির আহম্মেদ, ৬নং ওয়ার্ডে মো. মামুনুর রশিদ মৃধা (বর্তমান কাউন্সিলর), মো. সাইফুল ইসলাম, আমির খান, মো. বিল্লাল হোসেন প্রধান ও মো. সাগর আহমেদ, ৭নং ওয়ার্ডে মো. আহিজল মুন্সী (বর্তমান কাউন্সিলর), মো. আবু সাইদ দেওয়ান, পিন্টু চন্দ্র সাহা, মো. সিরাজুল ইসলাম প্রধানীয়া ও প্রবীর চন্দ্র সরকার, ৮নং ওয়ার্ডে মো. মামুন চৌধুরী বুলবুল (বর্তমান কাউন্সিলর), মো. হেলাল উদ্দিন সরকার, মোহাম্মদ কামাল হোসেন, শাহাদাত, হেলাল হোসেন, আলম প্রধানীয়া, মো. সেলিম মাল ও মো. শাহজাজাহান গাজী, ৯নং ওয়ার্ডে আব্দুল হাই বকাউল (বর্তমান কাউন্সিলর), মো. দেলোয়ার হোসেন হাজরা, জিএম খলিলুর রহমান, মো. আনোয়ার হাজরা ও রায়হানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
০৫ ফেব্রুয়ারি, ২০২১।