
মাসুম সরকার
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা বিতরণকালে এমপি নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন। আর এই সময়ে কর্মহীন, দরিদ্র ও দুঃস্থদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করেছেন। ইনশাহআল্লাহ, করোনা পরিস্থিতিতে দেশে মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মুবিন সুজন ও থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. একেএম মাহবুবুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, যুবলীগের আহ্বায়ক জহির সরকার প্রমুখ।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
