মতলবে সেনাপ্রধানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের পক্ষে মতলব পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু। ২৭ এপ্রিল বেলা ১১টা পৌর এলাকার বাইশপুর চৌধুরী বাড়ি ঈদগাহ মাাঠে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা স্বপন চৌধুরী, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার পারভেজ, সাংবাদিক মাসুম সরকার, সমীর ভট্টাচার্যসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেনারেল আজিজ আহমেদের প্রতিনিধিরা জানান, মতলব উত্তর ও দক্ষিণের প্রত্যেকটি গ্রামে দুঃস্থ, অসহায়, নিম্ন মধ্যবিত্ত ও গরিবদের মাঝে সব সময়ই সহযোগিতা অব্যাহত থাকবে।

২৮ এপ্রিল, ২০২০।