মতলব দক্ষিণে আ.লীগের বিশেষ বর্ধিত সভা

অনুপ্রবেশকারী কেউ যেন কমিটিতে স্থান না পায়, সতর্ক থাকতে হবে
………..আলহাজ মো. ইউসূফ গাজী
মাহ্ফুজ মল্লিক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসূফ গাজী বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারী বিএনপি জামায়াতের কেউ যেন কমিটিতে আসতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি, ভূমিদস্যু এবং দলের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আগামি দিনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। শেখ হাসিনার হাতকে এবং সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বর্ধিত সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সাংগঠনিক অবস্থা সম্পর্কে জেলা টীমের নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন নেতাকর্মীরা। সভায় আওয়ামী লীগের কেন্দ্রিয় সম্মেলনের আগে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদ উল্লাহ মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ আখন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. মজিবুর রহমান ভূঁইয়া ও দপ্তর সম্পাদক মো. শাহ্ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন প্রধান, সহ-সভাপতি লিয়াকত আলী প্রধান, আনিসুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টিপু, মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক, কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী, যুব বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আলেক, শিক্ষা বিষয়ক সম্পাদক বাদল, ফারুক পাটোয়ারী, সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভার শুরুতে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগসহ দলের সকল পর্যায়ের মৃত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।