মাহফুজ মল্লিক
বাংলাদেশের অনন্য অর্জন ও স্বল্পোন্নত দেশে উত্তরণ উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী উন্নয়ন মেলায়
উদ্বোধন হয়েছে। গতকাল ২৭ মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর তদন্ত মো. মফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লাসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
২৮ মার্চ, ২০২১।
