মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের খেটে খাওয়া দিন-মজুরদের খাদ্য সামগ্রী বিতরণ


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে খেঁটে-খাওয়া দিন-মজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফহমিদা হক মতলব পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে গরিব দিন-মজুর ২০ জনের হাতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলঃ- ১০ কেজি করে চাল, ১ প্যাকেট নুডুলস, এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল ও একটি মগ।
বিতরণকালে উপস্থিত ছিলেন মতলব পৌরসভারর মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিসের উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষদের দুর্ভোগের কথা চিন্তা করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীকাল পৌরসভা এলাকার আরও শতাধিক দিন-মজুরদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।