
মাছুম সরকার
মতলব দক্ষিণ উপজেলার বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেয়া ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার জন্য উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। করোনাভাইরাসের প্রভাবে খেটে খাওয়া মানুষ ভয়ে আতঙ্কে কাজ করতেও পারচ্ছে না। করোনাভাইরাস যেনো চারদিকে ছড়িয়ে না পরে সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
এসময় খেটে খাওয়া দিনমজুরদের পক্ষে কিস্তির টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ‘শক্তি’ এনজিও থেকে ঋণ নেয়া উপজেলার বারিগাঁও গ্রামের মো. সুজন, ব্র্যাক থেকে ঋণ নেয়া জাকির হোসেন, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া ইব্রাহিম, সেলিম, ‘আশা’ থেকে ঋণ নেয়া খোরশেদ, সিএসএস থেকে ঋণ নেয়া আলমগীরসহ অর্ধ শতাধিক গ্রাহক গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে সহযোগিতা চাইতে আসেন। তারা বলেন, কিস্তির টাকার জন্য সমিতির কর্মকর্তা ও সদস্যরা বাড়িতে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকেন। কিস্তির টাকার জন্য গালমন্দ করেন। পরিবারের লোকজনের সাথে অশোভন আচরণ করেন।
এ ব্যাপারে কয়েকটি সমিতির কর্মকর্তার কাছে জানতে চাইলে বলেন, সরকারের কাছ থেকে এমন কোনো নির্দেশনা আসেনি যে কিস্তির টাকা আদায় করা যাবে না।
