মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় ‘৩৩৩’ তে ফোন এবং এসএমএস করে ৩শ’ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন। গত ৩১ আগস্ট বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ সামগ্রী দুস্থদের মাঝে প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
গত জুলাই ও আগস্ট মাসে ‘৩৩৩’ নম্বরে আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ৩শ’ জনকে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা (চাল, মশুর ডাল, তেল, পেঁয়াজ ও লবণ ইত্যাদি) প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
০২ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৩শ’ জন
Post navigation
