মতলব দক্ষিণে ভিজিডি উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ

শেখ হাসিনা সরকারই গরিব-দুঃখী মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে
………..নুরুল আমিন রুহুল এমপি

মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। দুস্থ নারীদের উন্নয়নের জন্য ভিজিডি কর্মসূচির আওতায় সব সুবিধা দিচ্ছেন। এছাড়া ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
তিনি আরো বলেন, আজকে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এই সাফল্য আওয়ামী লীগ সরকারের। আপনারা প্রত্যেকে বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে এই উন্নয়নের কথা তুলে ধরবেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতলব দক্ষিণে মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০২১-২০২২ ভিজিডি চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদউল্যাহ প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, রোটা. কিশোর কুমার ঘোষ, পারভেজ চৌধুরী হানিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফাসহ দলীয় নেতৃবৃন্দ।
পরে নুরুল আমিন রুহুল এমপি উপাদী দক্ষিণ ইউনিয়নের নারীদের মাঝে কার্ড বিতরণ করেন।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।