মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবার, লুঙ্গি ও শাড়ী কাপড় বিতরণ করে পৌর যুবলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ মে) মতলব পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে গরিব ও অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন শাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, জেলা যুবলীগের সদস্য বাদল নন্দী, কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের ইমাম মাও. খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, আওয়ামী লীগ নেতা কালাম মিজী, লোকমান হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল এমরান চৌধুরী, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মহিলা কাউন্সিলরবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
৫ মে, ২০২১।
