মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা, স্কুল ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের সমন্বয়ে ‘সভাপতি ফোরাম’ গঠন করা হয়। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের জামান প্লাজায় সভাপতি ফোরাম গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা, স্কুল ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের সমন্বয় সাধনের লক্ষ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় নিয়ে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতিদের সর্বসম্মতিক্রমে খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দাতা সদস্য প্রকৌশলী ফারুক বিন জামানকে সভাপতি এবং নারায়ণপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট ‘সভাপতি ফোরাম’ গঠন করা হয়। সেই সাথে ৯ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
শীঘ্রই সাধারণ সভার মাধ্যমে সভাপতি ফোরামের পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ফোরাম গঠন
Post navigation
