মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় মতলব পৌরসভার ঘোষপাড়ায় প্রার্থীর নিজ বাসায় এ মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম।
মতবিনিময় সভায় বিএইচএম কবির আহমেদ বক্তব্যের শুরুতে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। মতলবের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আগামি ২০ অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে যেন নৌকার বিজয় হয় সে ব্যাপারে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকার বিজয় হলে মতলব প্রেসক্লাবের ভবন নির্মাণের ফলক উন্মোচন করবো আমি নিজ হাতে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে, এর সম্মান আপনাদের কাছে। সাংবাদিকদের লেখনি, দোয়া ও সার্বিক সহযোগিতা পেলে আগামি ২০ অক্টোবর নৌকা মার্কার বিজয় নিয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলেকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে।
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর মতলব দক্ষিণ প্রতিনিধি অধ্যাপক মো. জাকির হোসেন, উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিবেদক গোলাম হায়দার মোল্লা, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, মাইটিভির মতলব প্রতিনিধি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, কমল পোদ্দার, লোকমান হোসেন বাবুল ও আনোয়ার সরকার, মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, দপ্তর সম্পাদক এমএ মান্না খানসহ সাংবাদিকবৃন্দ।
৬ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়
Post navigation
