মতলব দক্ষিণে হোম কোয়ারেন্টাইনে ৩৭২ জন


কামাল হোসেন
মতলব দক্ষিণ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭২ জন। গতকাল সোমবার পর্যন্ত এ তথ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানা গেছে। এছাড়া গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট বিদেশ থেকে মতলব দক্ষিণে এসেছেন ৫৮৮ জন। উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের জরিপে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার জানান, আমরা সরকারিভাবে জরিপ করে ইউনিয়ন ও পৌরসভা থেকে এ তথ্য পেয়েছি। তবে আতংকিত হওয়ার কিছুই নেই। গুজবে কান দিবেন না, সবাইকে সচেতন থাকতে হবে। বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের নিজ-নিজ বাড়ির ঘরে ১৪ দিন অবস্থানের জন্য অনুরোধ করছি। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।