ভ্রাম্যমাণ আদালতের দণ্ড
মাহফুজ মল্লিক
মতলব পৌরসভার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সংক্রমণ রোধে, স্বাস্থ্যবিধি অমান্য না মানা এবং সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ১৩ জনকে ২০ হাজার ৪ শ’ টাকা জরিমানা করা হয়।
গত রোববার ২৮ জুন বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
২৮ জুন, ২০২০।
