মাহফুজ মল্লিক
চট্টগ্রামে শপথগ্রহণ করলেন মতলব দক্ষিণ উপজলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এসময় অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, চাঁদপুর জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজলা পরিষদের ভাইস চেযারম্যান মুবিন সুজন ও ফেরদৌসী বেগম রুনু, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম আহমেদ মিযাজী, আওয়ামী লীগ নেতা তৌফিকুল ইসলাম দেওয়ানসহ উপজলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলার উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বিএইচএম কবির আহমেদ বিপুল ভোটে বিজয়ী হন।
১৯ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান কবির আহমেদের শপথগ্রহণ
Post navigation
