মতলব নারায়ণপুর প্রধানীয়া বাড়ির তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রধানীয়া বাড়ি জামে মসজিদের তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি মধ্য রাতে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে এ মাহফিল শেষ হয়।
নারায়ণপুর প্রধানীয়া বাড়ি জামে মসজিদ মাঠে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিস থেকে বয়ান করেন ঢাকার শ্যামলী বায়তুল মামুর চাঁদ জামে মসজিদের খতিব ও নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক শায়েখ সিফাত হাসান।
মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দুবাই প্রবাসী মো. শাহাদাত হোসেন মিয়াজী। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার আইচ ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান। কুরআন থেকে তাফসীর করেন দাউদকান্দির জুরাইনপুর কমপ্লেক্স জামে মসজিদের খতিব শায়েখ মঈনুল ইসলাম বিন আব্দুল কাইযুম ও মতলব উত্তরের আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদেও খতিব মাও. হাফেজ ওবায়েদুল্লাহ। মাহফিল পরিচালনা করেন মো. মাসুদ প্রধান।
বায়ন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান আলোচক শায়েখ সিফাত হাসান। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।