মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার পুটিয়া জামিয়া আরাবিয়া শাহাজ উদ্দীন কওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে ছবক অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার উদ্বোধন করেন উজানীর পীর মাওলানা আশেক এলাহী।
মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারী আলহাজ মো. আবুল হোসেন প্রধানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগের ডেপুটি ডিরেক্টর হাজি মো. শামছুজ জামান, এমআর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মফিজুর রহমান (মিলন), খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন মীর ও জাহাঙ্গীর আলম ঢালী। এসময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন পুটিয়া মদিনা জামে মসজিদের সাবেক খতিব মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, মাওলানা মো. সোলাইমান, ক্বারী আনিসুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসার ক্যাশিয়ার মো. আব্দুল হক, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিলানী তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রধান, মাদ্রাসার জমিদাতা আলহাজ লিয়াকত হোসেন, ইউপি সদস্য মো. মহসিন প্রধান, সমাজসেবক আলী আক্কাস মিয়াজী, কবির হোসেন, মুরাদ হোসেন মিয়াজী, মাদ্রাসার সহকারী ক্যাশিয়ার মো. কাউছার হোসেন প্রধানসহ শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজানীর পীর মাওলানা আশেক এলাহী।
৩১ জানুয়ারি, ২০২১।
