মতলব পৌরসভার কাউন্সিলর পারভেজ মিয়াজী বাবার ইন্তেকাল

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজীর বাবা জহির মিয়াজী (৭২) গতকাল সোমবার (১২ জুলাই) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ ছিলেন। সোমবার (১২ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা নিউ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর বাইশপুর নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ কাজী নাসিউদ্দিন, আবুল কালাম মিয়াজী, মরহুমের বড় ছেলে কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী।

১৩ জুলাই, ২০২১।