
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মরহুম এএইচএম গিয়াস উদ্দিনের স্মরণে শোক সভা ও দোয়ার আয়োজন করেছে মতলব পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। গতকাল রোববার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শোক সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার ও কাউন্সিলর মামুন মৃধার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মরহুমের বড় ছেলে রিজওয়ানুল গিয়াস রিবেট, জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, মতলব পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাদল নন্দী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. শাহ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান পারভেজ, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সদস্য টুটুল পাটোয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণী রত্না গিয়াস, আওয়ামী লীগের উপদেষ্টা মুকসুদা হোসেন কিরন, মরহুমের পরিবারবর্গ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
