শোককে শক্তিতে পরিণত করে আগামি নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে
…..অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে দলের নেতা-কর্মীদের আগামি নির্বাচনের জন্য কাজ করতে হবে। নেতৃত্ব দিতে হলে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে মূল্যায়ন করে দলকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাই দলের হাল ধরে রাখে। কর্মীবিহীন রাজনীতি আর কর্মীবিহীন নেতা একই কথা।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদশ আওয়ামী লীগের সভানত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদর মূল্যায়ন করেন বিধায় দল আজ ক্ষমতায়। তাই আপনাদর বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের জন্য কাজ করতে হবে।
তিনি আরো বলন, মতলব পৌরসভা নির্বাচন সামনে। এই নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। মতলব পৌরসভার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হলে এখন থেকেই আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় মতলব পৌর আওয়ামী লীগের উদ্যোগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী, ১৭ আগস্ট সিরিজ বোমায় নিহত ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা নিহতদের স্মরণে অনুষ্ঠিত আলাচনা সভা ও মিলাদ মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা স্বেছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. শাহ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চন্দন সাহা, গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, অর্থ সম্পাদক কামরুজ্জামান স্বপন, সদস্য ডা. জসিম উদ্দিন, ডা. কবির সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ছাত্রলীগ নেতা মো. তামিম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার, সাধারণ সম্পাদক মো. স্বপন, ২নং ওয়ার্ডের সভাপতি লিয়াকত আলী সরকার, সাধারণ সম্পাদক শাহজাহান মাস্টার, ৩নং ওয়ার্ডের সভাপতি চাঁন মিয়া বেপারী, ৪নং ওয়ার্ডের সভাপতি কাউন্সিলর ওয়াহিদুজ্জামান মৃধা, ৫নং ওয়ার্ডর সভাপতি মোজাম্মল হক, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহাদাত হােসন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সভাপতি লিটন গাজী, ৯নং ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম হাজরা।
এর আগে প্রধান অতিথির সাথে পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ পরিচিতি হন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, উপজলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক, উপজেলা স্বেছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২০ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব পৌর আ.লীগের শোক সভা
Post navigation
