
মতলব দক্ষিণ ব্যুরো
জেলা প্রশাসকের নির্দেশক্রমে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের পক্ষ থেকে মতলব প্রেসক্লাবের জন্য স্প্রে মেশিন ও ব্লিচিং পাউডার ও মাক্স প্রদান করা হয়। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এই স্প্রে মেশিন প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুবিন সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, জেলা আওয়ামী লীগের সদস্য আনিস চৌধুরী, প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মো. মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সরঞ্জামগুলো মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন ও যুগ্ম-সম্পাদক গোলাম হায়দার মোল্লা গ্রহণ করেন।
