মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে সোমবার (২২ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’টি ফার্মেসীর মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের যৌথ অভিযান পরিচালনাকালে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গবাদিপশুর এন্টিবায়োটিক ওষুধ বিক্রির অভিযোগে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এ দুইজন বিক্রেতাকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাজারে মাংসের দোকানগুলোতে মাংসের মাণ নিয়ন্ত্রণ হচ্ছে কিনা তা যাচাই করার জন্য পরিদর্শন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
অভিযান পরিচালনাকালে ডা. মুহাম্মাদ জাকির হুসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
২৩ আগস্ট, ২০২২।
