মতলব দক্ষিণ ব্যুরো
মতলব বাজারে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিনের নেতৃত্বে এ ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ আইনে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফয়েজ আহম্মেদের চালের দোকান, পবনের চালের দোকান, টুকু মিয়ার চালের দোকান, হারুন অর রশিদের চালের দোকান, সুকলাল শাহার চালের দোকান, রতন সাহার চালের দোকানে ৮ হাজার টাকা করে এবং মানিক ঘোষের চালের দোকানে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম ও থানার এএসআই শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Post navigation
