মতলব রোটারী ক্লাবের সাপ্তাহিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব রোটারী ক্লাবের সাপ্তাহিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী মঙ্গলবার (৬ অক্টোবর) মতলব সূর্যমূখী কচি-কাঁচা মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।
ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের পরিচালনায় বক্তব্য রাখেন চার্টার সেক্রেটারী আইপিপি রোটা. মোফাজ্জল হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি রোটা. শ্যামল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ রোটা. মনির হোসেন, পরিচালক রোটা. কিশোর কুমার ঘোষ, রোটা. উত্তম কুমার ঘোষ, রোটা. ফারহানা আক্তার রুমা, রোটা. আব্দুল আজিজ, রোটা. এমএ আজিজ বাবুল ও রোটা. ডা. মুহিবুর রহমান সাদাত।
সভায় ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল হাই ও জিএসআর রোটা. দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। আগামি রোববার বাদ আছর উপজেলা জামে মসজিদে তাদের রুহের মাগফেরাত করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হবে।
এছাড়া সাংগঠনিক নিয়ম অনুযায়ী সভায় আইপিপি রোটা. মোফাজ্জল হোসেনের প্রস্তাব ও সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সমর্থনে সর্বসম্মতিক্রমে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রোটা. শ্যামল চন্দ্র দাসকে মনোনীত করা হয়। এছাড়া সভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেলা মিলনায়তনে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। পরে ক্লাবের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
৭ অক্টোবর, ২০২০।