শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে
……মেয়র জিল্লুর রহমান জুয়েল
এস এম সোহেল
মহান বিজয় দিবস উপলক্ষে পৌরসভার ১০নং ওয়ার্ডে ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। গত শনিবার বিকেলে চাঁদপুর শহরের কদমতলাস্থ স্কাউট ভবনের মিলনায়তনে আর্ট সাইন কর্ণারের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন বেপারীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, আর্ট সাইন কর্ণারের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন বেপারীর নিজস্ব উদ্যোগে পৌর ১০ নং ওয়ার্ডে ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এখন সবার ঘরে ঘরে কম্বল আছে, আমরা চাই এখন আর কম্বল বিতরণ নয়। তাই আয়োজনকারীদের উদ্দেশ্য বলতে চাই, হাজার হাজার মানুষের কম্বল বিতরণ না করে ১০ জন বা ২০ জন করে বিভিন্ন ভাবে সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বি করে ভবিষ্যতে উপার্জন করা। যাতে নিজ কর্মের ওপর পরিবার পুনর্বাসন হওয়া। কারো দয়ার উপর ভরসা করে না চলা।
এসময় তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিজয়ের পূর্ণতা লাভ করে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে লাল-সবুজের পতাকা ও সার্বভৌমত্ব দেশের মর্যাদা পায়। আপনারা সকলে জানেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন। আপনাদের মূল্যবান ভোট দেবেন, ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। অনেকে আপনাকে বলবে ভোট হবে না ভোট হয়ে গিয়েছে, মারামারি হবে নানা কথা বলবে, গুজবে কান দিবেন না। অত্যন্ত সুন্দর ভাবে ভোট হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আমরা সবসময় তার পাশে থাকবো। চাঁদপুরের উন্নয়নে আমরা ডা. দীপু মনির পাশে থাকবো।
জেলা যুবলীগের সদস্য আ. গনি গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, পৌর ১০ ওয়ার্ড কাউন্সিলর মো. ইউনুস শোয়েব, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আয়েশা রহমান লিলি, পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. সাইফুদ্দিন আহমেদ বাবু, পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাপি পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, যুবলীগ নেতা আবুল বারাকাত লিজন, সাখাওয়াত হোসেন পলাশ, মামুন আখন্দসহ আরো অনেকে।
১৯ ডিসেম্বর, ২০২৩।
