শাহ্ আলম খান
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন নতুন উদ্যোগ হাতে নিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন। ‘নো মাস্ক-নো এন্ট্রি, নো মাস্ক-নো সেল, নো মাস্ক- নো সার্ভিস’ স্টিকারের কার্যক্রম উদ্বোধন করে বিভিন্ন দোকানে এই স্টিকার লাগানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে এই কার্যক্রম চালু করা হয়। স্টিকার কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে ১০০% মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ‘নো মাস্ক-নো এন্ট্রি, নো মাস্ক-নো সেল, নো মাস্ক-নো সার্ভিস’ কার্যক্রম শুরু করা হয়। ব্যবসায়ীদের বলা হয়েছে যেন মাস্ক ছাড়া কাউকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না দেয়। তাতে করে করোনা প্রতিরোধে আমরা সফলতার দিকে এগিয়ে যাবো। আশা করছি জনগণ আমাদের এই কার্যক্রমে সাড়া দিয়ে তা মেনে নিবেন।
২৭ জুন, ২০২০।
