মুক্তিযুদ্ধের বিজয় মেলায় শিশু থিয়েটারের নৃত্য ও বঙ্গজের সংগীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু মঞ্চে শিশু থিয়েটারের নৃত্যানুষ্ঠান ও বঙ্গজ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পরপর দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় শিশু থিয়েটারের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি পিএম বিল্লাল হুসাইনের সার্বিক সহযোগিতায় ও আছিয়া আক্তার মিথিলা সাবলিল পরিচালনায় এবং ফারহাবি জুয়েলের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে আদিবা, মরিয়ম, নুসরাত, সাইফুল, সাইফুল, হৃদয়, শাওন, আরহি ও উজ্জ্বল।
রাত ৮টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বঙ্গজ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। স্বজন সাহার সার্বিক সহযোগিতায় ও সংগীত পরিচালনায় সংগিত পরিবেশন করে নাসির খান, স্বজন সাহা, শাহিন খান, শিপন খান, শুভ, প্রতিমা দে, পাপিয়া আনজুম সাফা, পূর্নিমা পোদ্দার, পূজা সরকারসহ শিল্পীরা। যন্ত্র সংগীতে ছিলেন সুবাস দাস ও জনি দাস।

১৬ ডিসেম্বর, ২০২২।