মুজিববর্ষ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ

স্টার্ফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুুুজিববর্ষ’ উপলক্ষে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো একযোগে সকাল ১১টায় সকল জেলা, উপজেলা পর্যায়ে সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও তার আত্মার শান্তি কামনা করে মন্দির /দেবালয়সমূহে ফলজ, বনজ ও বিভিন্ন ঔষধী গাছের চারা রোপণ করেন।
গত শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় জেলা পর্যায়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষেদর সভাপতি সুশিল কুমার সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা পূজা উদযাপন পরিষেদর সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির আহ্বায়ক কার্তিক চন্দ্র সাহা, পুরাণবাজার জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডা. সহদেব দেবনাথ, অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস, ডা. প্রদীপ দেবনাথ, সদস্য অন্জন দাস, লিটন মজুমদার, সদস্য টুটন বনিক, বিশ্বনাথ বনিক, খোকন সাহা প্রমুখ।

১২ জুলাই, ২০২০।