মৈশাদীতে জেলেদের মাঝে চাল বিতরণ নিয়ে সভা

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মার্চ) সকাল ১০টায় মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটা. মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা খোকন চক্রবর্ত্তী, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, কালাম বেপারি, মহিলা ইউপি সদস্য জাহেদা বেগম, শাহিদা বেগম, শিল্পী বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, জেলে প্রতিনিধি শাহ আলম রাজা, লতিফ মাল, কালু দাস, খোকন দাস, নিতাই দাস প্রমুখ।
২২ মার্চ, ২০২১।