
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে এবং মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত করের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নেতা শফিকুুর রহমান খান, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, মৈশাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দত্ত, উত্তর মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহবুদ্দিন, আলমগীর, ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, সেলিম বেপারী, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ছাত্রলীগের সভাপতি তারেক খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহার বানু, শিক্ষক জেসমিন আক্তার, হামানকদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলম, দক্ষিণ মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা।
খেলায় বঙ্গবন্ধ ফুটবল টুর্নামেন্টেহ মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা ফজিলুতুন্নেচ্ছা মজিব ফুটবল টুনার্মেন্টে হামানকর্দ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ১ গোলে হারিয়ে উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লোকমান হোসেন।
৩০ জুন, ২০১৯।
