মৈশাদীতে বিভাগীয় কমিশনারের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

স্টাফ রিপোর্টার
মৈশাদীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। শুক্রবার (৯ জুন) দুুপুর ২টায় তিনি মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দীতে নির্মিত ৪৪টি ঘরের কার্যক্রম তিনি পরিদর্শন করেন।
এসময় তিনি উপকারভোগী কয়েকজনের সাথে কথা বলেন এবং প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ এ উদ্যোগকে জনসাধারণের মাঝে প্রচারণার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউপি সচিব শংকর আশ্চার্য, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিশু দেবনাথ, ২নং ওয়ার্ড মেম্বার ও কাজের তত্ত্ববধায়ক মো. রিয়াজ উদ্দিন বেপারী রাজু, ২নং ওয়ার্ড যুবলীগ সাহবুদ্দিন বেপারী ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ খানসহ আরো অনেকে।

১০ জুন, ২০২৩।