সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক
মোহাম্মদ হাবীব উল্যাহ্
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলায় প্রথম হয়েছেন হাজীগঞ্জ উপজেলার একডেমিক
সুপারভাইজার সুনির্মল দেউরী। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ‘ভাষা আন্দোলনের তাৎপর্য ও মুজিববর্ষ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় তিনি ‘ঘ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে সনদপত্র ও পুরস্কার গ্রহণ করেন।
সম্প্রতি তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত সনদপত্র ও পুরস্কার জেলা সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালকের কার্যালয় থেকে গ্রহণ করেন সুনির্মল দেউরী। বুধবার (১৮ আগস্ট) তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই সনদপত্র ও পুরস্কার গ্রহণ করে নেন। এ সময় ইউএনও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগেও সুনির্মল দেউরী জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘৬ দফা থেকে বাংলাদেশর স্বাধীনতা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া তিনি চাঁদপুরে ডিজিটাল মেলায়-২০২০ উপলক্ষে অনুষ্ঠিত ডিজিটাল কুইজে অংশগ্রহণ করে হাজীগঞ্জে প্রথম স্থান অর্জন করেন।
সুনির্মল দেউরী ২০১৮ সালের জুন মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ‘উপজেলা একাডেমিক সুপারভাইজার’ হিসাবে যোগদান করেন। তিনি তার কর্মজীবনে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে অনুষ্ঠিত রচনা ও কুইজসহ সৃজনশীল বিভিন্ন প্রতিযোগিতা/কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এছাড়া ভালো একজন উপস্থাপক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
১৯ আগস্ট, ২০২১।
