রাজরাজেশ্বরে জেলেদের মাঝে চাল বিতরণ

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমের (নিষিদ্ধ সময়ে) নদীতে মাছ না ধরার জন্যে সরকার জেলেদের এ খাদ্য সহায়তা দিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ ইউনিয়নের ২ হাজার ৬শ’ ১২জন তালিকাভুক্ত জেলের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেম্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী, এমবি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আলী গাজী, সাধারণ সম্পাদক শাহাজালাল প্রধানিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল দেওয়ানসহ আরো অনেকে।

১৮ অক্টোবর, ২০২০।