রাজরাজেশ্বরে জেলেদের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। রোববার (২১ মার্চ) চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ ইউনিয়নের ২ হাজার ৬শ’ ১২জন তালিকাভুক্ত জেলের মাধ্যে ১ হাজার ৯শ’ ৪৩ জন জেলের চাল বরাদ্দ আসে। ৭শ’ ৬ জন জেলের চাল কম আসায় দু’বারে প্রাপ্ত ১৫৫.৪৪০টন চাল ইউনিয়নের নিবন্ধিত ২ হাজার ৬শ’ ৪৯জন জেলের মধ্যে সমবন্টন করা হয়।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি শাজাহান মোল্লা, ইউপি মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী, এমবি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আলী গাজী, সাধারণ সম্পাদক শাহাজালাল প্রধানিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় সম্পদ জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সরকার অভয়াশ্রম ঘোষণা করেছে। এ সময় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রি, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। জাটকা না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিচ্ছে।
২২ মার্চ, ২০২১।