রাজরাজেশ্বরে জেলেদের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইউনিয়নের ২ হাজার ৪শ’ ৫০ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র মহাজন, ইউনিয় মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী, এমবি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আলী গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল দেওয়ানসহ আরো অনেকে।
উল্লেখ্য, জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সরকার অভয়াশ্রম ঘোষণা করেছেন। এ সময় ইলিশ মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। ইলিশ না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিয়েছে। সেই আলোকে ইউনিয়নের ২ হাজার ৪শ’ ৫০ জন তালিকাভুক্ত জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

১৬ অক্টোবর, ২০২২।