স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে রাজরাজেশ্বর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯৮৬জন উপকারভোগীর মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে এসব খাদ্য সহায়তার চাল উপকারভোগীদের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি হজরত আলী বেপারী।
তিনি জানান, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত জি.আর চাল ২.৫২০ মেট্রিক টন ১০ কেজি করে ২৫২ জনকে এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত বিশেষ ভিজিএফের অনুকূলে ৭.৩৪০ মেট্রিক টন চাল ১০ কেজি করে ৭৩৪ উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব শ্যামল চন্দ্র মহাজন, হিসাব সহকারী কাইউম ইসলাম, সব ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী গাজী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জহির সরকার, যুগ্ম-আহ্বায়ক বেলাল দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
০৯ জুলাই, ২০২২।
