স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপির চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারীর শ্বশুর ইয়াছিন মাঝি ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
শনিবার বাদ মাগরিব শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার উত্তর তারাবুনিয়া নুরু মাঝির বাজার ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন আলহাজ মাও. ফজলুল হক। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় সখিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।
মৃত্যুর সংবাদ পেয়ে পাণিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম মরহুম ইয়াছিন মাঝির বাড়িতে ছুটে গিয়ে তার পরিবারের লোকজনদের সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম ইয়াছিন মাঝি ব্রেন স্ট্রোক করে অসুস্থ ছিলেন। এছাড়া তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
১৪ মার্চ, ২০২১।
