সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী।
তিনি তার বক্তব্য বলেন, আজ যাদের এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বিদায় দেয়া হচ্ছে, তারা একসময় দেশ ও জাতির নেতৃত্ব দেবে। ভালো মানুষ হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে। বর্তমান সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে, তা আমাদের নতুন প্রজন্মকে ডিজিটালাইজের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে তাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউল্ল্যাহ সরকারের সভাপতিত্বে ও শিক্ষক আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ও সমাজসেবক কবির হোসেন বাচ্চু মাস্টারসহ ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৪ জুন, ২০২২।
